ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নিজ দোকানে ‘আত্মহত্যা’

মাদারীপুর প্রতিনিধি.
২২ এপ্রিল ২০২২, ১৮:২৫আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৮:২৫

মাদারীপুরের কালকিনিতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মো. জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ী একই গ্রামের হামেদ খান হাটে আত্মহত্যা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জাকির হোসেন একই এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে রমজানপুরের হামেদ খান হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোকান করে আসছেন। তার ব্যবসার কাজে টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তিনি ঋণের টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় সকালে তার ওয়ার্কশপের দোকানের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম