রাইস মিলে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ৩

রাজবাড়ী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১৪:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৪:১০

রাজবাড়ী সদর উপজেলায় অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও তিন জন। 

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর সেকেন দেওয়ানের ইটভাটা সংলগ্ন মল্লিক রাইস মিলে এই ঘটনা ঘটে। ইসমাইল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আদু মাতুব্বর পাড়ার ফেলু শিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ৯টায় ধানের চাতালে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই ইসমাইল মারা যান। দগ্ধ হয়েছেন দুই শ্রমিক কুদ্দুস ও ভোলো বেগমসহ একজন পথচারী।

তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে রাইস মিলের মালিক সাত্তার মল্লিক পলাতক।

স্থানীয়দের অভিযোগ, অটো রাইস মিলটি প্রায় ২৫-৩০ বছর আগে নির্মিত। এটি চালুর অযোগ্য হয়ে গেলেও মালিক ঝুঁকি নিয়েই শ্রমিকদের দিয়ে কাজ করান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম