বরাদ্দের চাল কম আসায় নেননি ইউপি চেয়ারম্যানরা

মাদারীপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১৫:৪৪আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:৪৪

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভিজিএফের চালের বরাদ্দ কম থাকায় গ্রহণ করেননি মাদারীপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নের চেয়ারম্যানরা। এই নিয়ে সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের চত্বরে এক প্রতিবাদ সভা করেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

সভায় মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যানদের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম বলেন, আমরা জানতে পেরেছি এ বছর সদর উপজেলায় ইউনিয়নে গড়ে ৯০ থেকে ১৫০টি ভিজিএফের চাল বরাদ্দ এসেছে। যা গতবারের চেয়ে অনেক কম। 

আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, সরকারের জরিপ মতে মাদারীপুর জেলা ধনীর দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। এর জন্য বরাদ্দ কম এসেছে। বাস্তবে আপনারা সাংবাদিকরা মাঠ পর্যায়ে গিয়ে জরিপ করে দেখেন কত জন গরিব গত এক বছরে ধনী হয়েছে। আমাদের জানামতে ১ শতাংশ গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাহলে এত কম চাল কীভাবে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করবো। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছর ভিজিএফের চাল গ্রহণ করবো না।

চেয়ারম্যানদের সভাপতি আরও বলেন, শেখ হাসিনা গ্রামকে শহর বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রামকে শহর বানাতে হলে প্রথমে মাটি দিয়ে রাস্তা তৈরি করতে হবে। কিন্তু আমাদের যে ৪০ দিনের মাটির তৈরির রাস্তার কর্মসূচি ছিল হতদরিদ্রদের দিয়ে কাজ করানো, তা বন্ধ করে দেওয়া হয়েছে। এলজিএসপির যে টাকা বরাদ্দ আসতো তাও বন্ধ করে দেওয়া হয়েছে, কাবিখা ও টিআরের বরাদ্দ নামে মাত্র আছে। আমরা দাবি জানাই অতিদ্রুত এই প্রকল্পগুলো পুনরায় চালু করা হোক। নয়তো আমরা জেলার সব চেয়ারম্যান মিলে কঠোর আন্দোলনে নামবো।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান,শিরখারা ইউপি চেয়ারম্যান  মজিবুর রহমান হাওলাদার, দুধখালি ইউপি চেয়ারম্যান ফারুক খান, পাচখোলা ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লা( টুকু), কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শাহ্ মো. রায়হান কবীর,পেয়ারপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান,কালিকাপুর ইউপি চেয়ারম্যান মো. ফায়েকুজ্জামান ও মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান।

উল্লেখ্য, গত বছরেও মাদারীপুর সদরে ভিজিএফের ১০ কেজি করে চাল পেয়েছে ১৯ হাজার ৭৩৯টি পরিবার। এ বছর ঈদ উপলক্ষে বরাদ্দ এসেছে মাত্র দুই হাজার ১৫২ পরিবারের জন্য।

/টিটি/
সম্পর্কিত
সাভারে ট্রাকসহ ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩
১০ বছর ধরে ফাইলে বন্দি ভোক্তার অধিকার 
বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম