ফরিদপুরে মার্কেটে আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১৭:০২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৭:০২

অগ্নিকাণ্ড ফরিদপুরের সদরপুর উপজেলা শহরের কাজি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেলের শো-রুম, হার্ডওয়্যার ও সিমেন্টের দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। ফরিদপুর ও ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে মার্কেটের পাশের ভাঙ্গারী দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে মোটরসাইকেল শো-রুম, মাহেন্দ্র ও ইজিবাইক গ্যারেজ, রড-সিমেন্টের দোকানসহ আটটি দোকান পুড়ে যায়।      
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক শ্রীবাস বলেন, ভোররাতে আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের