ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপে ঘরে ফিরছেন মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ১৮:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৮:৪৯

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ক্রমেই যানবাহনের চাপ বাড়ছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক-পিকআপে গাদাগাদি করে নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটেছেন মানুষ। শনিবার (৩০ এপ্রিল) সরেজমিনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এই মহাসড়কে দেখা গেছে, ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। গণপরিবহনের পাশাপাশি মালবাহী ট্রাক, পিকআপভ্যানে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে অসংখ্য মানুষ গন্তব্যে ফিরছেন। এ ছাড়াও প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়িতে করে ঘরমুখো মানুষ গন্তব্যে যাচ্ছেন। মালবাহী ট্রাক ও পিকআপভ্যান থেকে পড়ে যেকোনও সময় দুর্ঘটনা হওয়ার শঙ্কাও রয়েছে। এ ছাড়াও দাবদাহের কারণেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

যাত্রীরা জানান, ঢাকাতে গণপরিবহন ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে ট্রাক-পিকআপভ্যানে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। প্রতি বছর ঈদযাত্রায় এ সড়কে যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু এবার যানজট ছাড়াই স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপে ঘরে ফিরছেন মানুষ

এদিকে, ঈদযাত্রায় উত্তরের মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। তবে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।

অন্যান্য বছর দীর্ঘ যানজটে আটকে থেকে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু এবার ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘মহাসড়কে এখনও যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। তবে বাড়তি চাপ রয়েছে। যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ সদস্য মহাসড়কে কাজ করছে।’

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী