‘এবারের ঈদযাত্রা খুব খারাপ হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৪:১৮আপডেট : ১৫ জুন ২০২৫, ১৪:১৮

রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার (১৫ জুন) টানা ১০ দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদের আগে ছুটি ছিল দুদিন। সময় কম থাকায় সড়কে চাপ ছিল। যাওয়ার সময় যানজটটা বেশি হয়েছে। রমজানের মতো স্বস্তির না হলেও খুব খারাপ যাত্রা হয়নি। ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়াতে রাস্তায় কিছু সমস্যা হয়েছে। তবে খুব বেশি নয়।

ফাওজুল কবির খান বলেন, যারা বেশি ভাড়া আদায় করেছে, তাদের কাছ থেকে ভাড়া সেই টাকা নিয়ে যাত্রীদের দেওয়া হয়েছে। ট্রেন অনটাইমে ছিল। কমলাপুর রেল স্টেশনেও খুশি ছিল সবাই। এত দূর পথের যাত্রা ম্যানেজ করা একটা চ্যালেঞ্জ।

আমরা ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে দেবো না, বলেন সড়ক পরিবহন উপদেষ্টা।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
‘জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগের বিকল্প নেই’
‘জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগের বিকল্প নেই’
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এবার বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এবার বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩
দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
হামলা বন্ধ করতে বলেছে ইরান, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের
হামলা বন্ধ করতে বলেছে ইরান, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ  
হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ