হঠাৎ উত্তাল পদ্মা, শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ২০:২৮আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২০:২৮

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে। শনিবার (৩০ এপ্রিল) বৈরী আবহাওয়ার কারণে সন্ধ্যা সোয়া ৭টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টা পর্যন্ত এই নৌপথে লঞ্চ চলাচল করে। কিন্তু ঝোড়ো হাওয়ায় পদ্মা নদী উত্তাল হওয়ার কারণে সোয়া ৭টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ উত্তাল পদ্মা, শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ 

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে রবিবার সকাল থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

হঠাৎ উত্তাল পদ্মা, শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ 

এদিকে, আজ দিনের বেলায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট প্রান্তে গত কয়েকদিনের তুলনায় যাত্রী ও পরিবহনের তেমন চাপ না থাকলেও সন্ধ্যার পর বেড়েছে। তবে হঠাৎ বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তাদেরকে এখন লঞ্চেই পদ্মা পাড়ি দিতে হবে। সারা রাতই এই রুটে চলবে ফেরি।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী