শিমুলিয়া ঘাটে আজও ঘরমুখো মানুষের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২২, ১০:৫২আপডেট : ০১ মে ২০২২, ১০:৫২

ঈদকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আজও ঘরমুখো মানুষের ঢ্ল। সরকারি ছুটির তৃতীয় দিন রবিবার ভোররাত থেকে এই ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে। সকাল থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। একটি ফেরি ঘাটে ফিরলেই ঘরমুখো মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন। এ ছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

তীব্র গরমে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে বিড়ম্বনা ও দুর্ভোগ বাড়ছে। এই নৌপথে ফেরিতে ভারী যানবাহন পারাপার নিষিদ্ধ থাকায় হালকা যানবাহন ও ব্যক্তিগত গাড়ি নিয়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ যাত্রা শুরু করেছেন। 

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে দশটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী সাধারণের সুবিধার্থে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ ১নং ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেল এবং বাকি ২, ৩ ও ৪ নং ঘাট ফেরি ও যাত্রী পারাপারের জন্য নির্ধারণ করে দিয়েছে। ১নং ঘাটে মোটরবাইকের যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। সকাল থেকে ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেওয়ার পর তা আবার রবিবার সকাল থেকে শুরু হয়েছে। এ রুটে ১৫৩টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোটে বিপুলসংখ্যক যাত্রী পদ্মা পাড়ি দিচ্ছে বলে জানান তিনি। স্পিডবোট চলাচল করছে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লঞ্চ চলবে রাত ১০টা পর্যন্ত।

ঈদ ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিএ'র সহযোগী সংস্থা হিসেবে জেলা পুলিশ, নৌ পুলিশ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ, এপিবিএন, নৌপরিবহন অধিদফতর, বিআইডব্লিউটিসি, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কর্তৃক নিয়োজিত মেডিক্যাল টিম, সংশ্লিষ্ট ইজারাদার এবং লঞ্চ মালিক সমিতি নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম