মানিকগঞ্জ পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন মেয়র

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ২১:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২১:৪২

মানিকগঞ্জ দায়িত্বভার গ্রহণ করেই মানিকগঞ্জ পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র মুক্তিযোদ্ধা মো. গাজী কামরুল হুদা সেলিম। রবিবার দুপুরে দায়িত্ব গ্রহণ উপলক্ষে মেয়র গাজী কামরুল হুদা সেলিম তার কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে প্রথমে পায়ে হেঁটে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর পৌরসভার গেটে মেয়র-কাউন্সিলররা পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে দায়িত্ব গ্রহন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে মেয়র মো. গাজী কামরুল হুদা সেলিম বলেন, মানিকগঞ্জ পৌরসভা একটি দুর্নীতিগ্রস্ত পৌরসভা হিসাবে পরিচিতি লাভ করেছে। আমি এই পৌরসভাকে দুর্নীতি মুক্ত করতে চাই। তিনি বলেন, দুর্নীতির জন্য এক নম্বরে মেয়র, দুই নম্বরে কাউন্সিলর ও তিন নম্বরে কর্মকর্তা-কর্মচারীরা দায়ী। ওয়াদা দিতে চাই,আমি কখনও দুর্নীতির সঙ্গে জড়িত হবো না। কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরাও দুর্নীতি মুক্ত থাকবেন। এ সময় দুর্নীতিমুক্ত পৌরসভা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মিলাদ মাহফিল শেষে মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন।
/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের