পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
০১ মে ২০২২, ২০:৩৭আপডেট : ০১ মে ২০২২, ২০:৩৭

পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়নকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চয়ন সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবা খন্দকার লতিফুর রহমান মুকুল মিয়াও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম জানান, সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে পুলিশের ওপর ও কাজে বাধা দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ এপ্রিল সালথা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়।

জানা গেছে, চয়ন আওয়ামী লীগ নেতা হলেও গট্টিতে গ্রাম্যদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হন।

অভিযোগ রয়েছে, খন্দকার রেজাউর রহমান চয়ন ও আরেক বিদ্রোহী প্রার্থী খোরশেদ খান এক হয়ে গট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইন্ধন ও নেতৃত্ব দিয়ে কয়েকটি সংঘর্ষ বাধান। এতে ইউনিয়নের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গট্টিতে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম