আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৭

কুচকির ইনজুরির কারণে বৃহস্পতিবার অস্ত্রোপচার করান চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাতে এই মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর।

কয়েক সপ্তাহ ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন ফার্নান্দেজ। আর্সেনালের মাঠে ৫-০ গোলে হারের ম্যাচে কোনও ছাপ রাখতে পারেননি। 

২৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা চেলসির পরবর্তী ছয় লিগ ম্যাচে খেলতে পারবেন না। জুনে কোপা আমেরিকার আগে তার সেরে ওঠা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপ জেতা ফার্নান্দেজের সঙ্গে গত বছর জানুয়ারিতে চুক্তি করে চেলসি। এই মৌসুমে ২৮ লিগ ম্যাচ খেলে করেছেন তিন গোল।

এক বিবৃতি দিয়ে ক্লাব জানায়, ‘কুচকির সমস্যায় আজ এনজো ফার্নান্দেজের সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তাকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে। এজন্য চেলসির চলতি মৌসুমে সাইডলাইনে থাকতে হবে তাকে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের