ঈদের দিনে নদীতে গোসলের সময় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ মে ২০২২, ১৫:০৪আপডেট : ০৩ মে ২০২২, ১৬:৩৩

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজে যাওয়ার আগে নদীতে গোসল করার সময় বজ্রাঘাতে স্কুলছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় নদীপাড়ে থাকা আরও দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়ায় নিউ ধলেশ্বরী নদীপাড়ে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের জামাই মোস্তফা (২১) এবং দশকিয়া পূর্বপাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)। আরিফ ও ফয়সাল দশকিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূঁইয়া বলেন, ‘ঈদের নামাজ পড়ার আগে সকালে কয়েকজন নদীতে গোসল করতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত হন আরও চার জন। আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মোস্তফা ও ফয়সালের মৃত্যু হয়। মৃতদের লাশ বাড়িতে আনা হয়েছে।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক দিবস ব্যানার্জি বলেন, ‘মৃত অবস্থায় তিন জনকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাদের পরিবার লাশ নিয়ে গেছে।’

এদিকে ঈদের দিনে এ মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কান্না-আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের