আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

ফরিদপুর প্রতিনিধি
০৫ মে ২০২২, ১২:৫৭আপডেট : ০৫ মে ২০২২, ১২:৫৭

ফরিদপুরের সালথা উপজেলায় ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান জানান, বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্লার সমর্থক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় সিরাজুল ইসলাম নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমিনুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্লা এবং আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

গত সপ্তাহেও এই দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি