শিমুলিয়ায় বাসে উঠতে রাজধানীমুখী যাত্রীদের দীর্ঘ লাইন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৩:১৩আপডেট : ০৭ মে ২০২২, ১৩:১৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট ঘাটে শনিবার সকাল থেকে যাত্রীদের চাপ রয়েছে। ঈদের ছুটি শেষে মানুষ রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফিরতি পথে অধিকাংশ মানুষ প্রমত্তা পদ্মা পাড়ি দিচ্ছে লঞ্চ ও স্পিডবোটে। শিমুলিয়া ঘাটে পৌঁছানোর পর বাসে উঠতে বহু মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।  

এদিকে, শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ থাকলেও দক্ষিণমুখী যাত্রী ও যানবাহনের চাপ নেই। এ কারণে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ও মাঝিকান্দি নৌপথে ফেরি এবং অন্যান্য নৌযানগুলো ফিরছে সামান্য কিছু যানবাহন ও যাত্রী নিয়ে। তবে অপরপ্রান্ত বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চ-স্পিডবোটে যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। ফেরিগুলো ফিরছে ধারণক্ষমতা অনুযায়ী যানবাহন নিয়ে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হুদা জানিয়েছেন, আজও ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ এবং ১৫৩টি স্পিডবোট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি