খেলতে গিয়ে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৪:৩০আপডেট : ০৯ মে ২০২২, ১৪:৩০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে নুসরাত জাহান নুর (৭) ও তাবাসুম তাজবিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ মে) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নুসরাত জাহান নুর ভোলাব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের মেয়ে। তাবাসুম তাজবিয়া তার ভাতিজি এবং মোহাম্মদ আব্দুলের মেয়ে। তারা গুতুলিয়া এলাকায় একই বাড়িতে বসবাস করতো।

স্থানীয়রা জানায়, রবিবার বিকালে বাড়ির পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় ওই দুই শিশু। পরে রাতে খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভোলাব পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর লাশ দেখতে পায়। এর আগেই তাদের লাশ পুকুর থেকে উঠিয়ে রাখা হয়। পরে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী