বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অবস্থান

গাজীপুর প্রতিনিধি
১০ মে ২০২২, ১৩:০২আপডেট : ১০ মে ২০২২, ১৩:০২

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। শুক্রবার (৬ মে) বিকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন তিনি। তার উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর বাড়ি থেকে পালিয়ে কর্মস্থল চট্টগ্রামে চলে গেছেন বলে জানা গেছে।

পুলিশ সদস্য জাহাঙ্গীর বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মোহাম্মদ সাত্তার ঢালীর ছেলে। ওই কলেজছাত্রী একই উপজেলার বাসিন্দা। তিনি অনার্স (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ওই কলেজছাত্রী বলেন, ‘দীর্ঘ চার-পাঁচ বছর যাবৎ পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। ঈদের ছুটিতে বাড়িতে এসে জাহাঙ্গীর আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাকে বিয়ের কথা বললে সে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে আমি তার বাড়িতে চলে আসি। আজ পাঁচ দিন কোনোরকমে খেয়ে না খেয়ে দিন পার করছি। এতে শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ছি। জাহাঙ্গীরের বাড়ি থেকে আমার লাশ যাবে। সে আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখানেই অবস্থান করবো।’

জানতে চাইলে অভিযুক্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন, ‘তার সঙ্গে আমার পরিচয় ফেসবুকে। বিভিন্ন সময় তার সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে চ্যাটিং হতো। এ থেকে প্রেমের দাবি নিয়ে বিয়ের জন্য সে আমার বাড়িতে অবস্থান করছে।’

এ বিষয়ে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আলম খান বলেন, ‘এ বিষয়ে দুই পরিবারের সদস্যদের নিয়ে বসা হয়েছিল। ছেলের পরিবারের পক্ষ সাড়া দেওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘পুলিশ সদস্যর বাড়িতে কলেজশিক্ষার্থীর বিয়ের দাবিতে অবস্থানের কোনও ঘটনা আমার জানা নেই। এ ধরনের ঘটনার কোনও অভিযোগ থানায় আসেনি।’  

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান