ক্রেতা সেজে ধরা হলো তেলের তেলেসমাতি, ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২২, ১৬:৩৪আপডেট : ১০ মে ২০২২, ১৬:৩৪

নারায়ণেগঞ্জে ক্রেতা সেজে সয়াবিন তেলের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মীরা। তেলের বোতলের মূল্য তুলে ফেলে বেশি দরে বিক্রির দায়ে মেসার্স নেপাল স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাটন মিট হাউস নামে একটি মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জের শহরের দিগু বাবুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

ওই কর্মকর্তা বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য উঠিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা সেজে সয়াবিন তেল কিনতে গিয়ে অভিযোগের সত্যতা মিলে। তীর সয়াবিন তেলের এক লিটারের বোতলের মূল্য তুলে ২০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। এ কারণে দিগুবাবুর বাজারের মেসার্স নেপাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, তেলের পাশাপাশি বাজারের মাংসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। মাংসপট্টিতে ‘মাটন মিট হাউজ’ নামের দোকানে খাসির মাংসের সাইনবোর্ড ঝুলিয়ে বকরির মাংস বিক্রি করে ভোক্তাকে ঠকানো হচ্ছিল। এ অপরাধে দোকানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

/টিটি/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী