এক গুদামে মিললো ২০৫৮ লিটার তেল, পুরনো দামে বিক্রি

গাজীপুর প্রতিনিধি
১০ মে ২০২২, ১৭:০০আপডেট : ১০ মে ২০২২, ১৭:০০

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মেসার্স মনির জেনারেল স্টোরের গুদাম থেকে দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় গুদাম মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১০ মে) দুপুরে ওই দোকানে অভিযান চালিয়ে তেল জব্দ ও জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, অতিরিক্ত মুনাফার আশায় পূর্বের দামের দুই হাজার ৫৮ লিটার বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুত করেছিল গোডাউন মালিক। গোডাউনের মালিক তার অপরাধ স্বীকার করেছেন। অপরাধ বিবেচনায় দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক পুরনো দামে অর্থাৎ ১৬০ টাকা লিটার হিসাবে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, রমজান শুরুর আগে থেকেই ভোজ্যতেলের সংকট চলছে বাজারে। দাম বাড়ানোর অনুমতি না পেয়ে তখন থেকেই ব্যবসায়ীরা বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছেন। জব্দ করা তেল লিটার ১৬০, দুই লিটার ৩১৮ ও পাঁচ লিটার ৭৬০ টাকা দরে বিক্রি করেছেন দোকান মালিক। সংকটের বাজারে চাহিদা মতো তেল কিনতে পেরে খুশি স্থানীয়রা।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের