দোকানে নেই তেল, গুদামে মিললো শত শত খালি বোতল

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২২, ১৮:০৮আপডেট : ১০ মে ২০২২, ১৮:০৮

দোকানের তাকে নেই সয়াবিন তেল অথচ গুদামে মিললো শত শত খালি বোতল। মঙ্গলবার (১০ মে) মানিকগঞ্জের ঘিওর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এমন চিত্র ধরা পড়ে। দোকানিরা বোতল থেকে তেল বের করে বেশি দামে খুচরায় বিক্রি করছেন।

অভিযানে অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বেশি দামে সয়াবিন তেল বিক্রি, অবৈধ মজুত ও মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ দোকানদারকে ৩৭ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত দোকান মালিকরা হলেন- ফারুক অ্যান্ড সন্স স্টোরকে ২০ হাজার, হানিফ স্টোরকে দুই হাজার, অসীম কুমার স্টোরকে তিন হাজার, সাহা ব্রাদার্স স্টোরকে পাঁচ হাজার ও সুমন স্টোরকে সাত হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে গিয়ে দেখা যায় ফারুক অ্যান্ড সন্স স্টোরে বোতলজাত কোনও তেল নেই। অথচ প্রতিষ্ঠানটির গোডাউনে পাওয়া গেছে শত শত খোলা বোতল। যার অধিকাংশই দুই ও পাঁচ লিটারের। 
জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির মালিক স্বীকার করেন, অধিক লাভের আশায় তিনি বোতল থেকে তেল বের করে খোলা হিসেবে বিক্রি করেছেন। তাতে প্রতি লিটারে অতিরিক্ত ২০ টাকা লাভ পেয়েছেন।

তিনি আরও জানান, মোট পাঁচ দোকানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারের দোকানদারদের ডেকে তেলের কৃত্রিম সংকট তৈরি না করতে ও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী