মাটি খুঁড়তে খুঁড়তে ১৫ ফুট নিচে, চাপা পড়ে দুজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১০ মে ২০২২, ১৮:২৯আপডেট : ১০ মে ২০২২, ১৮:৪১

টাঙ্গাইল পৌরসভা এলাকায় বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল পৌরসভার আশিকপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।

স্থানীয়রা জানান, দুপুরে পাঁচ শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খুঁড়ে কুয়া তৈরি করছিল। এ সময় শ্রমিকরা প্রায় ১৫ ফুট মাটি খুঁড়ে নিচে নামেন। পরে ওপর থেকে মাটি ধসে তাদের ওপরে পড়ে। এতে নিচে থাকা আনন্দ ও নিধন পাল মাটির নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে দুই জনের লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি সরিয়ে ওই দুই জনের লাশ উদ্ধার করে। তারা নিরাপত্তা নিশ্চিত না করেই সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের