চাঁদাবাজির মামলা থেকে নূর হোসেন খালাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
১২ মে ২০২২, ১৫:২১আপডেট : ১২ মে ২০২২, ১৫:২১

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ চার জনকে চাঁদাবাজির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
 
খালাস পাওয়া অন্য তিন আসামি হলেন-তার ছোট ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহ জালাল বাদল ও লোকমান।

আদলতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালে চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়। মামলায় আসামি করা হয়েছিল নূর হোসেনসহ আট জনকে। পরে চার্জশিট থেকে চার জনের নাম বাদ দিয়ে বাকি চার জনকে আসামি করা হয়। আজকে রায় ঘোষণায় অভিযুক্ত এই চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

তিনি আরও জানান, নূর হোসেনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। তার মধ্যে একটি অস্ত্র মামলায় যুক্তিতর্ক হয়েছে এবং বাকি দুটি মাদক মামলার সাক্ষীরা উপস্থিত হয়নি। মামলা তিনটির পরবর্তী তারিখ আগামী ১৪ জুলাই নির্ধারণ করেছে আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের