টিকটকের পরিচয়ে বাড়ি ছাড়ে ২ স্কুলছাত্রী, ছয় ঘণ্টা পর উদ্ধার  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২২, ২২:২০আপডেট : ১২ মে ২০২২, ২৩:২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে পরিচয়ের সূত্রে দুই ছাত্রীর উধাও হওয়ার ৬ ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করেছে। গত বুধবার গভীর রাতে ঢাকার গুলশান ব্র্যাক ইউনিভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার একটি স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী  সুমাইয়ার (ছদ্মনাম) সঙ্গে টিকটক ও ফেসবুকে মামুনুর রশিদ নামে এক তরুণের পরিচয় হয়। এক সপ্তাহের পরিচয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মে) প্রেমিক মামুনুর রশিদ ঢাকা থেকে শ্রীনগর উপজেলার ইউনিয়নের ষোলঘরে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে। দেখা ও কথাবার্তা শেষে সন্ধ্যার দিকে সুমাইয়া তার বান্ধবী রুবিনাকে (ছদ্মনাম) সঙ্গে করে ঢাকায় নিয়ে আসে।
 
এদিকে সন্ধ্যা পর্যন্ত দুই ছাত্রী বাড়িতে না ফেরায় অভিভাবকরা শ্রীনগর থানায় অভিযোগ করে। পরে আলাদাভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৪০০ ও ৪০১) করে দুই ছাত্রীর পরিবার।

এরপর শ্রীনগর থানার এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম রাতেই ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে দুই ছাত্রীকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত টিকটকার মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া এক ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের বয়স কম, তাই সে একটা ভুল করেছে। এখন আমি আমার মেয়েকে পেয়ে খুশি। আটক মামুনুর রশীদকেও ক্ষমা করে দিয়েছেন বলে জানান তিনি।
     
শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উধাও হওয়ার ৬ ঘণ্টার পর পুলিশ ছাত্রীদের উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত আসামিকে আটক করা হয়। পরে তিন পরিবারের সমঝোতায় অভিযুক্ত মামুনুর রশীদকে তার বাবার জিম্মায় বন্ড সই নিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা ছাত্রীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী