কালকিনিতে প্রতিবেশীর ওপর হামলা, কাউন্সিলর গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
১৩ মে ২০২২, ১১:৫১আপডেট : ১৩ মে ২০২২, ১২:০৭

মাদারীপুরে প্রতিবেশীর ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নয়াকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত বুধবার নয়াকান্দি এলাকায় ঝন্টু মন্ডল ও তার পরিবারের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কাউন্সিলর পত্নী রিক্তা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে ভুক্তভোগী ওই পরিবারকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা কাউন্সিলর তার স্ত্রীকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ছেলে উজ্জল মোবাইল ফোন দিয়ে ঘটনার ভিডিও করতে গেলে কাউন্সিলর তা কেড়ে নেন। পরে তাকে মাটিতে ফেলে মারধর শুরু করেন। মারধরের এক পর্যায়ে ইট দিয়ে উজ্জলের মাথা ফাটিয়ে দেন কাউন্সিলর। 

এদিকে ওই ঘটনায় ভুক্তভোগী কাউন্সিলর আনোয়ার হোসেন, তার ছেলে রিফাত বেপারি ও ভাতিজা সাব্বির বেপারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল বলেন, গত বুধবার হামলার ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। প্রধান অভিযুক্ত কাউন্সিলর আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী