স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৬ মে ২০২২, ০২:৩২আপডেট : ১৬ মে ২০২২, ০২:৩২

গাজীপুরের টঙ্গীতে স্বামীকে মারধরের পর আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় রবিবার (১৫ মে) দুপুরে টঙ্গী পূর্ব থানায় দুজনের নাম উল্লেখ করে মামলা করেন নির্যাতনের শিকার ওই নারী। এর আগে শুক্রবার (১৩ মে) রাতে টঙ্গীর টিএনটি এলাকার একটি মেসে ধর্ষণের ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলো টঙ্গীর টিএনটি বাজার (মরকুন) এলাকার মৃত আজিজ মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং ফিরোজ মিয়া (৩৫)।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জাভেদ মাসুদ বলেন, শুক্রবার রাত আনুমানিক ১১টায় গৃহবধূর স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায় শফিকুল ইসলাম। প্রায় আধা ঘণ্টা পর স্বামীকে মারধর করা হচ্ছে বলে গৃহবধূকে মেসে ডেকে নিয়ে যায় অপর আসামি ফিরোজ মিয়া। পরে গৃহবধূর সামনে তার স্বামীকে মারধর করে পাশের ঘরে আটকে রাখে তারা। একপর্যায়ে শফিকুল ও ফিরোজ ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। স্বামীকে মারধর ও ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর শর্তে শনিবার (১৪ মে) সকালে তাদের ছেড়ে দেয় আসামিরা। রবিবার (১৫ মে) গৃহবধূর লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। 

ওসি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের