‘জসীম পল্লীমেলা ফরিদপুরের মানুষের প্রাণের স্পন্দন’

ফরিদপুর প্রতিনিধি
১৬ মে ২০২২, ০৯:০৩আপডেট : ১৬ মে ২০২২, ০৯:০৩

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেছেন, ‌‘জসীম পল্লীমেলা ফরিদপুর অঞ্চলের মানুষের প্রাণের স্পন্দন। দীর্ঘদিন পর আবার মেলাটি শুরু হওয়ায় ফরিদপুরে প্রাণের উচ্ছ্বাস জেগেছে। মেলাকে ঘিরে জেগে উঠেছে সমাজের নানা শ্রেণি-পেশার হাজারও মানুষ।’

রবিবার (১৫ মে) সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকাপুরে পল্লীকবি জসীম উদ্‌দীনের বাড়ির আঙিনায় কুমার নদীর তীরে জসীম উদ্যানে মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. তৌফিক-ই-ইলাহী বলেন, ‘সরকার বহু টাকা ব্যয় করে জসীম সংগ্রহশালা নির্মাণ করেছে। সেটাকে আন্তরিকতা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, কার্যকর করে তুলতে হবে। লোকসংস্কৃতি ও সাহিত্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে জসীম সংগ্রহশালাকে কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’

ফরিদপুরের জেলা প্রশাসক ও মেলার আয়োজক জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন কবিপুত্র খুরশিদ আনোয়ার, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক প্রমূখ।

এর আগে বেলুন উড়িয়ে পক্ষকালব্যাপী মেলার উদ্বোধন ঘোষণা করেন ড তৌফিক-ই-ইলাহী। অনুষ্ঠান শেষে রাতে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা ও জসীম ফাউন্ডেশনের শিল্পীরা গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম