বাঁধ ধসে পদ্মায় পড়ে শ্রমিক নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি
২১ মে ২০২২, ০৮:৩৩আপডেট : ২১ মে ২০২২, ০৮:৩৩

ফরিদপুরে বাঁধ ধসে পদ্মা নদীতে পড়ে বিল্লাল হোসেন (৩৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২০ মে) ভোরে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের মদনখালী এলাকায় এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিল্লাল হোসেন ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গীর বাসিন্দা। তিনি ইট ভাটার ইট পারাপারে ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঘূর্ণি বাতাসে পদ্মা নদীতে ঢেউ ছিল। ভোরে কুমার নদের উৎসমুখ বন্ধ করে দেওয়া মাটির বাঁধটি অতিক্রম করছিলেন বিল্লালসহ তিন শ্রমিক। এ সময় উপস্থিত দুই শ্রমিকের সামনে মাটির বাঁধ ধসে পড়ায় বিল্লাল পদ্মা নদীতে তলিয়ে যান।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান জানান, এলাকাবাসী পানিতে নেমে উদ্ধার অভিযান শুরু করে ব্যর্থ হয়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক সদস্য চেষ্টা করে বিকাল ৩টা পর্যন্ত নদীতে নিখোঁজ ওই শ্রমিকের কোনও হদিস পাননি। পরে মানিকগঞ্জের আরিচা ঘাটে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।

ফরিদপুর ফায়ার স্টেশনের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘মানিকগঞ্জের আরিচা থেকে চার সদস্যের একটি দল বিকাল ৪টা থেকে কাজ শুরু করেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম ভদ্র বলেন, ‌‘মদনখালীতে পদ্মা নদীর কুমার নদের উৎসে যে মাটির বাঁধ ধসে গেছে, সেটা পানি উন্নয়ন বোর্ড দেয়নি। বাঁধটি এলাকাবাসী মাটি কাটার সুবিধার জন্য নিজেরা দিয়েছিলেন। তবে যেহেতু পানি উন্নয়ন বোর্ড কুমার নদ খনন কর্মসূচি চলছে, এ জন্য বাঁধটি আমাদের সুবিধা হওয়ায় অপসারণের কোনও উদ্যোগ নেয়নি পাউবো।’

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের