সড়কে প্রাণ গেলো বিমান বাহিনীর সার্জেন্টের

ফরিদপুর প্রতিনিধি
২৩ মে ২০২২, ১২:৩৪আপডেট : ২৩ মে ২০২২, ১২:৩৪

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর একজন সার্জেন্ট নিহত হয়েছেন। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, সোমবার (২৩ মে) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল বাশার (৩৬)। তিনি সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।

জানা যায়, সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ডভ্যানে বাসার মালামাল নিয়ে আসছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

করিমপুর হাইওয়ে থানার ওসি বলেন, ‘হয়তো বড় কোনও ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কায় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আবার সামনি-সামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের সামনে বসে থাকা বিমান বাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ডভ্যানের চালকও পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটিকেও জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান