পদ্মা সেতু নিয়ে টিকটক করে অপপ্রচারের অভিযোগে কারাগারে যুবক

শরীয়তপুর প্রতিনিধি
২৫ মে ২০২২, ০২:৩০আপডেট : ২৫ মে ২০২২, ০২:৩০

শরীয়তপুরে পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও বানিয়ে অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার বিকালে সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সেনাসদস্যরা পশ্চিম নাওডোবা এলাকা থেকে তাকে আটক করেছিল। আটক হেলাল উদ্দিন ঢালী (২৩) জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের স্থানীয় শ্রমিক। মঙ্গলবার তার বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ডিউটি অফিসার এএসআই জালাল উদ্দিন বলেন, পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও বানিয়ে অপপ্রচারের অভিযোগে হেলালকে আটক করেছিল সেনাবাহিনী। মঙ্গলবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন হেলাল। সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সেনাসদস্যরা সোমবার বিকালে পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান সেতুর ৪২ নন্বর পিলারের কাছে টিকটক ভিডিও বানাচ্ছেন হেলাল। তখন তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এসআই জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও করে অপপ্রচার চালিয়ে আসছিল হেলাল। সেতুর অপপ্রচার নিয়ে তার মোবাইলে বিভিন্ন ভিডিও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে অপপ্রচারের কথা স্বীকার করায় মামলা করা হয়েছে।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী