ঘুষের ৮০ হাজার টাকাসহ কলকারখানা উপ-মহাপরিদর্শক আটক

দিনাজপুর প্রতিনিধি
২৫ মে ২০২২, ২১:১৩আপডেট : ২৫ মে ২০২২, ২১:১৩

ঘুষের ৮০ হাজার টাকাসহ দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের টিম। বুধবার (২৫ মে) বিকালে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গায় তার অফিসে অভিযান চালিয়ে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ। তিনি জানান, ২৫ এপ্রিল চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে অবস্থিত ইশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের সিনিয়র নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান রাসেল দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে লাইসেন্স নবায়ন করতে যান। তখন মোস্তাফিজুর রহমান লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি ২৭ এপ্রিল রাসেলকে টাকা ও কাগজপত্রসহ আসতে বলেন। পরে তিনি টাকা না দেওয়ায় এই কর্মকর্তা রাসেলকে কল করে জানান মিলের ইশতিয়াক আহমেদ ও ম্যানেজার আশরাফুলের নামে মামলা প্রক্রিয়াধীন। সুতরাং মামলা থেকে রেহাই পেতে ২৩ মে টাকাসহ অফিসে আসতে বলেন।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, ২৩ মে (সোমবার) সকালে মোস্তাফিজুর রহমানের কাছে রাসেল কাগজপত্র নিয়ে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাগজপত্র ফেরত দেন। পরে রাসেল দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন। বুধবার দুপুরে তিনি ৮০ হাজার ঘুষের টাকাসহ কাগজপত্র নিয়ে গেলে হাতেনাতে উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী