সাভারে অনুমোদনহীন ২ হাসপাতাল সিলগালা

সাভার প্রতিনিধি
২৭ মে ২০২২, ০৯:১৮আপডেট : ২৭ মে ২০২২, ০৯:৩১

সাভারে অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

স্বাস্থ্য অধিদফতর ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনার পর বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়।

হাসপাতালগুলো হলো—সাভারের পৌর এলাকার মুক্তির মোড়ে মহল্লার নিউ মুক্তি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ওয়াপদা রোড এলাকায় অবস্থিত সাভার জেনারেল হাসপাতাল।

এ সময় সাভারের হেমায়েতপুর এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা জ্যোতি চক্ষু হাসপাতালকে কাগজপত্র তৈরি পর হাসপাতাল চালুর নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে অ্যাস্প্রে ফিজিও থেরাপি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামক অপর একটি হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‌‘হাসপাতাল দুটির কোনও বৈধ কাগজপত্র ছিল না। এছাড়া হাসপাতালের অপারেশন থিয়েটার যেভাবে পরিচালনা করার কথা, ১০ শয্যার হাসপাতাল স্থাপন করতে যতটুকু জায়গা থাকার কথা কিংবা যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কথা, হাসপাতালগুলোতে তার কিছুই পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা সেখানে গিয়ে দেখেছি, অপারেশন থিয়েটারগুলোর জানালা-দরজা উন্মুক্ত অবস্থায় রয়েছে, যা থেকে রোগীর ইনফেকশন হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে রোগীদের সেবা দেওয়ার জন্য ন্যূতম যেই সংখ্যক চিকিৎসক, নার্স কিংবা যেই জনবল থাকার কথা, তার কিছুই আমরা পাইনি। সে কারণে হাসপাতালগুলো সিলগালা করে দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে।’

/এসএইচ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম