শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৩ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৪:১৪আপডেট : ২৮ মে ২০২২, ১৪:১৪

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আজও ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, পদ্মায় আকস্মিক তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের তোড়ে নৌপথের টার্নিং পয়েন্ট থেকে মার্কিং বয়া ভেসে গেছে। এ কারণে ফেরি চলাচলে দিক নির্ণয়ে সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ। তবে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। এই নৌপথ আটটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

তবে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। এই নৌপথে আটটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে। এ কারণে তীব্র স্রোতে দুর্ঘটনার শঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফেরি চলাচল শুরু হবে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান