নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ মে ২০২২, ১৮:০৭আপডেট : ৩১ মে ২০২২, ১৮:১২

টাঙ্গাইলে নেশার টাকা না পে‌য়ে বাবা‌কে হত্যার দা‌য়ে হাসমত আলী (৪২) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক ফাহমিদা কাদের এই রায় ঘোষনা করেন। রসাজাপ্রাপ্ত হাসমত আলী ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।

টাঙ্গাইলের সরকারি পিপি এস আকবর খান জানান, ২০২০ সালের ১৭ অক্টোবর রাতে বাবা ছামেদ আলীর কাছে নেশার জন্য টাকা চায় হাসমত আলী। টাকা দিতে না চাইলে তাকে মারধর শুরু করে। প‌রে মা হাসনা বেগম এগিয়ে গে‌লে তাকেও ধাওয়া করে। এক পর্যা‌য়ে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাসনা বেগমকে আঘাত করতে গেলে প্রতিবেশীরা হাসমতকে ধরে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় হাসমতকে আসামি ক‌রে ঘাটাইল থানায় হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে ঘাটাইল উপ-পরিদর্শক (এসআই) আরিফুল হাসান ২০২০ সালের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। হাসমত আলী জেলহাজতেই ছিল। রায় ঘোষণার সশয় তা‌কে আদালতে আনা হয়। পরে কারাগা‌রে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম