গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ৫

গাজীপুর প্রতিনিধি
০২ জুন ২০২২, ১৮:৩৯আপডেট : ০২ জুন ২০২২, ১৮:৩৯

গাজীপুরের কালিয়াকৈরে নুর গ্রুপের পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগে দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

কালিয়াকৈর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক অবস্থায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।’

তিনি বলেন, ‌‘দুপুরে ওই পোশাক কারখানার পাঁচতলা ভবনের দোতলায় কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম