লেকে গোসলে নেমে ২ মাদ্রাসাছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৮:২১আপডেট : ০৩ জুন ২০২২, ১৮:২৫

নারায়ণগঞ্জে লেকে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকাল ৪টার দিকে শহরের জল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো—পশ্চিম দেওভোগ মাদ্রাসা রোড এলাকার ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ (১৪) এবং একই এলাকার জাকির হোসেনের ছেলে মিহাদ (১৩)। তারা দেওভোগের একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকালে লেকে গোসল করতে নেমে দুই কিশোর ডুবে যায়। এ সময় একজনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আরেকজনের লাশ উদ্ধার করেন।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, বিকাল সাড়ে ৪টায় ইমতিয়াজ নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনরা লাশ নিয়ে গেছেন। ঘটনাস্থলে যাওয়ার আগে আরও এক কিশোরের লাশ উদ্ধার করে নিয়ে যান স্বজনরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, লেকে গোসল করতে নেমে দুই কিশোর ডুবে যায়। স্বজনরা লাশ নিয়ে গেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম