গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৪:৪৩আপডেট : ০৪ জুন ২০২২, ১৪:৪৩

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৬টায় রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের কাপাসিয়া সেন্ট্রাল কলেজ গেট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের পশ্চিম হযরতনগর গ্রামের ঝিনুক মিয়ার ছেলে জিন্নাত এবং সাতারপুর গ্রামের আবদুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন। নিহতরা পিকআপের চালক ও যাত্রী।

কাপাসিয়া থানার ওসি এ এস এম আবুল ফজল মোহাম্মদ নাসিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কিশোরগঞ্জগামী দ্রুতগতির পিকআপের সঙ্গে সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ বাস আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম