সাভারে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

সাভার প্রতিনিধি
০৫ জুন ২০২২, ১১:২০আপডেট : ০৫ জুন ২০২২, ১১:২০

সাভারে দুটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচায় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরুবাহী একটি ট্রাক সাভার থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। ৯টার দিকে বলিয়ারপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইউটার্ন নেওয়া একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ঢাকা থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন ৪২ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে আনার পর আরও দুই জনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। আহত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম