সেইফ লাইন পরিবহনের সেই বাসচালক মারা গেছেন

সাভার প্রতিনিধি
০৭ জুন ২০২২, ০২:৪৬আপডেট : ০৭ জুন ২০২২, ০৩:৩৬

সাভারের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলীসহ চার জন নিহতের ঘটনায় সেই সেইফ লাইন পরিবহনের বাসচালক মারা গেছেন। 

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শেরে বাংলা থানার এসআই পলাশ চৌধুরী। এর আগে রবিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সোমবার পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। 

মৃত বাসচালকের নাম মারুফ হোসেন মুন্না (২৫)। তিনি চাঁদপুরের বোয়ালিয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে। ঢাকার দারুস-সালাম এলাকায় থেকে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে সাভারে দুর্ঘটনার পরপরই তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকার শেরে বাংলা নগর থানা পুলিশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। 

মারুফের ভগ্নিপতি সৌরভ হোসেন বলেন, মারুফ দারুসালাম এলাকায় থেকে চার বছর ধরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বর্তমানে ঢাকা-কুষ্টিয়া সড়কে ইকবালের মালিকানাধীন সেইফ লাইন পরিবহনের বাস চালাতো। রবিবার দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আমরা হাসপাতালে যাওয়ার আগেই মারুফের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সাভার হাইওয়ে থানা পুলিশের ওসি আতিকুর রহমান বলেন, মারুফ সেইফ লাইন পরিবহনের চালক ছিলেন। ইকবাল নামে এক ব্যক্তি ওই বাসের মালিক। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। রবিবার বাসটি কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। ওই বাসের ভেতরে তিন থেকে চার জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। 

রবিবার সকালে সাভার থেকে ঢাকায় যাওয়ার পথে বলিয়ারপুর এলাকায় সেইফ লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপরে উঠে যায়। সেই সঙ্গে বিপরীত পাশ দিয়ে যাওয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাসকে ধাক্কা দেয়। এতে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের স্টাফ বাসের চালক, দুই বৈজ্ঞানিক কর্মকর্তা ও আরেক প্রকৌশলী নিহত এবং ২০ জন আহত হন। 

এ ঘটনায় সাভার মডেল থানায় বাসচালকের বিরুদ্ধে মামলা করেন সাভার হাইওয়ে থানার এএসআই ফজলুল হক। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন বাসচালক মারুফ। এরই মধ্যে তার মৃত্যুর খবর পাওয়া গেলো।

আরও পড়ুন:

/এএম/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম