স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি
১০ জুন ২০২২, ১১:৫১আপডেট : ১০ জুন ২০২২, ১৩:৩১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আকলিমা আক্তার আঁখি (২২) নামে এক পোশাককর্মীকে হত্যার অভিযোগে স্বামী আকবর আলীকে (২৬) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ মন্ডলপাড়া এলাকার আনোয়ার মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। সবজি বিক্রেতা আকবর হোসেন কালিয়াকৈরের রামদাসপুর এলাকার আমির হোসেনের ছেলে। উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া তিনি। আকলিমা ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে।

বাড়ির মালিকের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান, গত ৫ মে আকবর ও আকলিমা আনোয়ার মন্ডলের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এর আগে ঢাকার মিরপুরে বসবাস করতেন তারা। বিয়ের পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। বৃহস্পতিবার রাতেও ঝগড়া হয। পরে ঘুমিয়ে পড়লে তার মাথায় শিলপাটা দিয়ে আঘাত করেন আকবর। আঘাত পেয়ে আকলিমা ঘুম থেকে জেগে উঠলে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। আনোয়ার মন্ডল বিষয়টি টের পেয়ে আকবরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে। 

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক