মসজিদে এসআইয়ের ওপর জুতা নিক্ষেপ-মারধর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২২, ২১:১২আপডেট : ১০ জুন ২০২২, ২২:২০

নারায়ণগঞ্জের একটি মসজিদে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হকের ওপর জুতা নিক্ষেপ ও মারধরের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি ক্যাম্প এলাকার আদমজী জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মুসল্লিরা জানান, নামাজের আগে ইমাম মুসল্লিদের উদ্দেশে খুতবার আলোকে নিয়মিত বক্তব্য দিচ্ছিলেন। এ সময় এসআই সৈয়দ আজিজুল হক মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। বক্তব্যে মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মুসল্লিরা জুতা নিক্ষেপের পাশাপাশি মারধর করেন তাকে। এ সময় এসআইকে রক্ষা করতে এগিয়ে আসেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন এবং মসজিদ কমিটির সভাপতি হাকীম মোহাম্মদ জয়নুল আবেদীনসহ অনেকে। উত্তেজিত মুসল্লিরা তাদের ওপরও হামলা চালায়।

পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠান।

বিল্লাল হোসেন রবিন বলেন, ‘পুলিশ কর্মকর্তা জুমার নামাজ আদায় করতে আসেন। ইমামের বয়ানের সময় তিনি ভারতের ঘটনাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেন। এতে কিছু মুসল্লি হঠাৎ উত্তেজিত হয়ে হামলা চালান। মুসল্লিদের থামাতে গেলে আমাদের ওপরও হামলা চালায়। তারা দফায় দফায় হামলা চালিয়েছেন।’

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, ‘ভারতে নবীকে নিয়ে কটূক্তির বিষয়ে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছিলেন পুলিশ কর্মকর্তা। এ কারণে তার ওপর হামলা চালানো হয়েছে। তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম