‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসবেন না’

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুন ২০২২, ০৫:৩২আপডেট : ১২ জুন ২০২২, ২৩:০৪

টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করার অভিযোগ উঠেছে সাদিকুল ইসলাম সাদিক নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সাদিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সম্প্রতি এক নির্বাচনি প্রচারণা সভায় সাদিকুল ইসলাম এমন বক্তব্য দেন বলে অভিযোগ পওয়া গেছে। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

এমন বক্তব্যের পর থেকে স্বতন্ত্রপ্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত বুধবার (৮ জুন) বিকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনি সভায় এসব কথা বলেন সাদিকুল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলেন, ‘আমি আজকেও বলে যেতে চাই। ১৫ তারিখ ভোট হবে সারাদিন এবং নৌকা মার্কায় ভোট হবে। যারা নৌকা মার্কায় ভোট দেবেন, তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, তারা কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু কেন্দ্রের আশপাশেই অবস্থান করবো। এখানে ২৪শ’ ভোট রয়েছে। দুই হাজার ভোট কাস্টিং হলেও সেই দুই হাজার ভোট নৌকার থাকতে হবে।’

এদিকে, তার বক্তব্যের সময় স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এরপর থেকে নির্বাচনি এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে স্বতন্ত্রপ্রার্থী ও ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তবে ছড়িয়ে পড়া বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন অভিযুক্ত সাদিকুল ইসলাম সাদিক। তিনি বলেন, ‘আমার বক্তব্যটি বিরোধী পক্ষ এডিট করে ছড়িয়েছে।’ 

এ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। তবে এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, আগামী ১৫ জুন মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নসহ টাঙ্গাইল জেলায় ২২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/টিটি/
সম্পর্কিত
পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো
সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
সর্বশেষ খবর
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি