পদ্মায় চলন্ত ফেরিতে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০২২, ১১:১২আপডেট : ১১ জুন ২০২২, ১১:২৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় একটি ফেরিতে আগুন লেগেছে। শনিবার (১১ জুন) ভোর সোয়া ৫টায় পদ্মা নদীর মাঝিকান্দি চ্যানেলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো ফেরি রোকেয়া। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুন লাগে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। এতে ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাবপত্র পুড়ে যায়।

ফেরিতে থাকা প্রাইভেটকার চালক মো. বিল্লাল বলেন, ‌‘আমি আমার স্যারকে নিয়ে মাদারীপুর যাচ্ছিলাম। হঠাৎ দেখি ফেরিতে আগুন অনেক ধোঁয়া। মানুষ ছোটাছুটি করছে। আমরা অনেক ভয় পেয়েছি। তবে তেমন কিছু হয়নি। দ্রুত আগুন নেভানো গেছে। পরে ফেরিতে প্রায় ৪০ গাড়ি নিরাপদে নদী পার হয়েছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০টি গাড়ি ও যাত্রী-চালকদের নিয়ে মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো। সোয়া ৫টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হবে। তবে অক্ষত অবস্থায় ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। পরে আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটেও এসেছে।।’

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম