বহিষ্কৃত জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক, আ.লীগের ২০০ নেতাকর্মীকে শোকজ

গাজীপুর প্রতিনিধি
১৩ জুন ২০২২, ২১:০২আপডেট : ১৩ জুন ২০২২, ২১:০২

গাজীপুর মহানগর, বিভিন্ন থানা এবং ওয়ার্ড কমিটির প্রায় ২০০ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর আওয়ামী লীগ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তসহ দল থেকে আজীবন বহিষ্কারের পরেও তার সঙ্গে যোগাযোগ রাখায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এসব নোটিশ দেওয়া হয়। 

নোটিশ পাওয়ার পর নেতাকর্মীদের মধ্যে বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে হতাশ ও বিভ্রান্ত না হয়ে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন শোকজ (কারণ দর্শানো) নোটিশ পাওয়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম মোকসেদ আলম।

সোমবার (১৩ জুন) চান্দনা চৌরাস্তার দিঘীরচালা এলাকায় নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এম মোকসেদ আলম বলেন, গাজীপুর মহানগর, বিভিন্ন থানা এবং ওয়ার্ড কমিটির প্রায় ২০০ নেতাকে কারণ দর্শানো নোটিশের কারণে আমাদের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাদের কাছে নানা সময়ে বিভ্রান্তিকর তথ্য পৌঁছাচ্ছে। 

তিনি আরও বলেন, যেসব বিষয় নিয়ে কারণ দর্শানো নোটিশ করা হয়েছিল, তার জবাব দেওয়া হয়েছে। অনেকে দিচ্ছেন। আমরা লিখিত জবাব দিয়েছি। উত্তরে বিষয়টি পরিষ্কার হবে বলে আমি বিশ্বাস করি।  আমাদের আবেগ ও অজ্ঞতার কারণে কোনও ভুলভ্রান্তি হয়ে থাকলে নিশ্চয় নেত্রী তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী