মামাকে কুপিয়ে হত্যার দায়ে ভাগনের মৃত্যুদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৮:২৫আপডেট : ১৪ জুন ২০২২, ১৮:৩৫

মাদারীপুরে মামাকে হত্যার দায়ে নাসির ব্যাপারী (৩৮) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টায় জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। এই মামলা থেকে সাত জন বেকসুর খালাস পেয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাসির ব্যাপারী সদর উপজেলার চরকুলপদ্বী এলাকার কাদের ব্যাপারীর ছেলে। মামলার পর থেকে সে পলাতক।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১১ সালের ২ এপ্রিল সদর উপজেলার কুলপদ্বী এলাকার লিটন তায়ানীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাগনে নাসিরসহ ৯ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন নিহত লিটনের ভাই মিজান তায়ানী। 

পরে নাসির ও তার ভাই সুমন ব্যাপারীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মাদারীপুর সদর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। তাদেনকে অভিযুক্ত করায় মামলার বাদী নারাজি জানালে আদালত এই মামলার সব আসামিকে শ্রেণিভুক্ত করে বিচার বিভাগে পাঠান। পরে বিচারিক আদালত দীর্ঘ যুক্তিতর্ক শেষে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নাসিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক লায়লাতুল ফেরদৌস এই মামলা থেকে মজনু ব্যাপারী, সজীব ব্যাপারী, ইব্রাহীম মীরা, হাবুল মীরা, ফারুক মীরা, সুমন ব্যাপারী ও সোহেল খানকে বেকসুর খালাস দেন। 

মাদারীপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘লিটন তায়ানীকে চারদিক থেকে ঘিরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে এই মামলায় পুলিশ তদন্তের পর দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। কিন্তু বাদী নারাজি দেওয়ায় এর সঙ্গে আরও সাত জন আসামিকে যুক্ত করে বিচার বিভাগে পাঠানো হয়। পরে রাষ্ট্রপক্ষ এই মামলার ১৮ জন সাক্ষীর জবানবন্দি আদালতে প্রদান করি। পরে দীর্ঘ যুক্তিতর্ক শেষে নাসির ব্যাপারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম