নারায়ণগঞ্জে পুলিশ-বিহারি সংঘর্ষ, আসামি তিন শতাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২২, ২১:৩৯আপডেট : ১৪ জুন ২০২২, ২১:৪১

সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বিহারিদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। এই মামলায় নামীয় ৪৯ জন ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকালে উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়াসহ হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় নামীয় ৪৯ জন এবং অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

নারায়ণগঞ্জে পুলিশ-বিহারি সংঘর্ষের নেপথ্যে

এর আগে, গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারিপল্লি এলাকার আদমজী জামে মসজিদে জুমার নামাজের সময় এসআই সৈয়দ আজিজুল হকের ওপর জুতা নিক্ষেপ করা হয়। এ সময় মারধরে আহত হন তিনি। ঘটনার পরদিন শনিবার সিদ্ধিরগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এই মামলায় ৫০ জন নামীয়সহ অজ্ঞাত ১২০-১২৫ জনকে আসামি করা হয়। এ ঘটনায় রবিবার দিবাগত রাতে বিহারিপল্লিতে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন সকাল ৭টায় ক্ষুব্ধ বিহারিরা সিদ্ধিরগঞ্জ থানার চাষাঢ়া-আদমজী সড়ক অবরোধ করে। 

পরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় বিহারিরা ক্ষুব্ধ হয়ে ইট-পাটকেল ছুড়ে মারে। পুলিশও পাল্টা তাদের লক্ষ্য করে অর্ধশতাধিক টিয়ার গ্যাস এবং শতাধিক গুলি ছোড়ে। পরে দুপুরে স্থানীয় কাউন্সিলর ও চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

/টিটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী