প্রথমবার টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২২, ২১:২১আপডেট : ১৮ জুন ২০২২, ০২:৪০

টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়েছে গাড়ি। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

 এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি আমরা। ১২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখেছি, সবকিছু ঠিক আছে। 

এর আগে, ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সব ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়। পরীক্ষামূলকভাবে সব কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের স্বপ্নের এই সেতুটি। পরদিন ২৬ জুন সকাল থেকে চলবে যানবাহন।

/এএম/এফআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক