ওষুধ উৎপাদন কারখানার প্রাচীর ধসে প্রাণ গেলো পথচারীর

গাজীপুর প্রতিনিধি
১৭ জুন ২০২২, ২৩:৪৯আপডেট : ১৭ জুন ২০২২, ২৩:৪৯

গাজীপুরের শ্রীপুরে ওষুধ উৎপাদনকারী কারখানার পুরোনো সীমানা প্রাচীর ধসে পড়ে পথচারী ফরিদ আহমেদের (৩০) মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুগিপাড়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে।

শুক্রবার (১৭ জুন) বিকাল ৩টায় উপজেলার নয়নপুর বাজারের উত্তর পাশের যুলফার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার পুরোনো সীমানা প্রাচীর চাপা পড়ে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার এসআই নাজমুর রহমান জানান, ফরিদ ওই সময় কারখানার সীমানা প্রাচীরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অতিবৃষ্টির কারণে পুরনো সীমানা প্রাচীরটি হঠাৎ ধসে পড়ে। এতে পথচারী ফরিদ আহমেদ ওই প্রাচীরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আহত ব্যক্তিকে পাওয়া যায়নি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম