পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

শরীয়তপুর প্রতিনিধি
২৬ জুন ২০২২, ২২:২০আপডেট : ২৬ জুন ২০২২, ২৩:১৮

প্রতিযোগিতা করে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুই আরোহী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রবিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাচ্ছিলেন দুই আরোহী। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে দুই জন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এ সময় সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে ঢাকামুখী লেনে দুই মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি পদ্মা সেতু দক্ষিণ থানার অধীন। দুর্ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমানকে একাধিকবার ফোন দিলেও রিসিভি করেননি। 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এটি আমাদের পদ্মা সেতু উত্তর থানার অধীনে নয়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দুর্ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছেন। 

এদিকে, দুর্ঘটনার পর পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। রবিবার রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ