স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১৬:৫৫আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:৫৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শেফালী বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেউ গ্রামে এ ঘটনা ঘটে। 

শেফালী বেগম ওই গ্রামের গোলাপ হোসেনের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় গোলাপ হোসেন ও তার প্রাক্তন স্ত্রী হাসিনা বেগমসহ পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গত এক সপ্তাহ আগে প্রথম স্ত্রী হাসিনাকে তালাক দেন গোলাপ। পরে সালিশ বৈঠকে তার সব পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। গোলাপের একটি ঘর বিক্রির সিদ্ধান্ত নেন হাসিনা। ঘরটি পাঁচ হাজার টাকা দামে রেখে দিতে চান শেফালী বেগম। হাসিনা এতে দ্বিমত পোষণ করেন।

এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় দুই জনের ঝগড়া হয়। পরে হাসিনা ও তার সন্তান এক প্রতিবেশীর বাড়িতে রাত কাটান। মঙ্গলবার সকালে হাসিনার সন্তান গোলাপকে বাড়িতে ডাকতে গেলে শেফালীর রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় লাশের পাশেই বসেছিলেন গোলাপ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান বলেন, নিহতের স্বামী ও সতীনসহ একাধিক স্বজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম