পদ্মা সেতুর সমান ব্যানার বানালেন তিনি

শরীয়তপুর প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১৮:৪৯আপডেট : ২৮ জুন ২০২২, ১৮:৪৯

পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শরীয়তপুরে মহাসড়কে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের ব্যানার টানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের নাওডোবা এলাকায় ব্যানারটি টানান জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার ও তার সমর্থকরা। 

সড়কের পাশে ঝুলতে থাকা ব্যানারে পদ্মা সেতুর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হয়েছে। উন্নয়ন, সমৃদ্ধি, সক্ষমতা ও সাহসের বাংলাদেশসহ নানা স্লোগান লেখা রয়েছে ব্যানারে।

পদ্মা সেতুর সমান ব্যানার বানালেন তিনি

জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের এতো বড় একটি সেতু দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই আয়োজন। এতে সুন্দর একটা আয়োজন করার জন্য উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদারকে ধন্যবাদ জানাই।’

উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, ‘দক্ষিণবঙ্গের মানুষকে পদ্মা সেতু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাতে পদ্মা সেতুর সমান ব্যানার উপহার দিতে চেয়েছি। পদ্মা সেতুর সঙ্গে প্রতিযোগিতা নয়, প্রধানমন্ত্রী প্রতি শ্রদ্ধা রেখে এই আয়োজন করা।’

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম