পদ্মা সেতুর টোল প্লাজা থেকে প্রাচীন মূর্তিসহ আটক ১

শরীয়তপুর প্রতিনিধি
৩০ জুন ২০২২, ১২:১১আপডেট : ৩০ জুন ২০২২, ১২:২৪

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা টোল প্লাজার সামনে থেকে প্রাচীন মূর্তিসহ জসিম উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বেশকিছু প্রাচীন নিদর্শনও জব্দ করা হয়েছে।

বুধবার (৩০) দিবাগত রাত ১টায় ভারতের কলকাতা থেকে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। জসিম উদ্দিননের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

পদ্মা দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপনে খবর পেয়ে কলকাতা ছেড়ে আসা গ্রিন লাইনের বাসে অভিযান চালিয়ে শত বছরের পুরনো তিনটি সিংহের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও উদ্ধার করা হয়েছে। জসিম উদ্দিন এসব মালামালের কোনও বৈধ্য কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুপুরের দিকে জেলহাজতে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম